News Bangla 24 BD | মরণাপন্ন বংশধরকে শেষবার দেখাতে ফিরলো বিমান - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরের এক পাইলট আকাশে ওড়ার ঠিক আগের মুহূর্তে প্লেনটিকে টার্মিনালে ফিরিয়ে এনেছেন। এটা তিনি করেছেন, যাতে ঐ বিমানের দু’জন যাত্রী তাদের মরণাপন্ন নাতীকে শেষবারের মত দেখতে পারেন।

এই মানবিক আচরণের জন্য ঐ ক্যাপ্টেনের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকা খবর দিচ্ছে, দুজন যাত্রী ম্যানচেস্টার থেকে আবুধাবি হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন। বিমানে ওঠার পর তারা লক্ষ্য করেন যে মোবাইল ফোনে তাদের নাতীর একটি মিসডকল রয়েছে। প্লেনটি যখন রানওয়েতে ওড়ার জন্য তৈরি হচ্ছে তখন তাদের কাছে একটি টেক্সট মেসেজ আসে।

এতে বলা হয়, গুরুতর অসুস্থ অবস্থায় তাদের নাতী হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রয়েছে। তারা তখন বার্তাটি বিমানের একজন কেবিন ক্রুকে জানান। ঐ কেবিন ক্রু ফ্লাইটের ক্যাপ্টেনের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন। ক্যাপ্টেন তখন রানওয়ে থেকে বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে আনেন।

এরপর ঐ দুজন যাত্রী এবং তাদের মালামাল বিমান থেকে নামানো হয়। তারা যাতে দ্রুত হাসপাতালে যেতে পারেন সেই ব্যবস্থাও করা হয়। পরের দিন, ঠিক যে সময়টিতে এতিহাদের ঐ ফ্লাইটটি অস্ট্রেলিয়াতে ল্যান্ড করার কথা ছিল, সেই সময়ে নাতীর মৃত্যু ঘটে। যাত্রী দুজন তাদের পরিচয় প্রকাশ করতে নারাজ।

কিন্তু তাদের নাতীকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র- বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ