News Bangla 24 BD | ইসরাইলের কারাগারে দেড় হাজার ফিলিস্তিনি অনশনে - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

মৌলিক অধিকারের দাবিতে ও ইসরাইলি কারাগারগুলোতে মানবিক সংকটের প্রতিবাদে সোমবার থেকে গণ-অনশন শুরু করেছে দেশটির কারাগারে থাকা দেড় হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দি।

প্রতি বছর ১৭ এপ্রিল ‘কারাবন্দি দিবস’ পালন করে ফিলিস্তিনিরা। চলতি বছর দিবসটির সঙ্গে মিলিয়ে গণ-অনশনে নেমেছেন তারা।

ফাতাহ নেতা মারওয়ান বারঘুতির নেতৃত্বে শুরু হওয়া এ অনশনে ইসরাইলের ছয়টি কারাগারে অংশ নিচ্ছেন সব রাজনৈতিক পক্ষের বন্দিরা।

বন্দিদের দাবির মধ্যে রয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেয়া, মাসে দু’বার পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ পুনর্বহাল করা, পরিবারের দ্বিতীয় পর্যায়ের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া, সাক্ষাতের সময় বাড়ানো এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেয়া।

হেবরনভিত্তিক ‘প্যালেস্টেনিয়ান সেন্টার ফর স্টাডিজ’র মুখপাত্র আমিনা আল-তাওয়েল বলেন, ‘তাদের কিছু প্রধান দাবি-দাওয়া আছে এবং তা অর্জিত না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না। অধিকার অর্জনে বন্দিদের একমাত্র উপায় হচ্ছে অনশন।’

তিনি আরও বলেন, ‘যদিও এটা একটা বিপজ্জনক ও গুরুতর সিদ্ধান্ত। তবু তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কারণ কারাগারের ভেতরের অবস্থা একেবারে নিচে নেমে গেছে।’

জেরুজালেমভিত্তিক কারাবন্দিদের অধিকারবিষয়ক সংগঠন ‘আদামির’ জানিয়েছে, বর্তমানে ইসরাইলের কারাগারগুলোতে সাড়ে ৬ হাজার ফিলিস্তিনি বন্দি আছে। এদের মধ্যে ৫০০ জন প্রশাসনিক বন্দি।

এ বিভাগের অন্যান্য সংবাদ