News Bangla 24 BD | বাংলাদেশে ৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গত শুক্রবার (১৪ এপ্রিল) থেকে ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার অভিযানে বাংলাদেশে এ পর্যন্ত ৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বন্ধ হওয়া এসব অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিভিন্নভাবে গুজব, মিথ্যা তথ্য ও ভুল খবর ছড়ানো হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ভুয়া বা ফেক অনেক অ্যাকাউন্ট বন্ধ হলেও কিছু প্রকৃত ব্যবহারকারীর অ্যাকাউন্টও বন্ধ হয়েছে এই অভিযানে। ফেসবুক জানিয়েছে, যাচাই-বাছাই করার প্রকৃত আইডিগুলো ফেরত পাওয়া যাবে।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রোববার গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়েই ভুয়া পেজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক। সচিবালয়ে ১০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের একটি সমঝোতা হওয়ার তথ্য জানান তারানা হালিম। গত ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তারানা হালিম।

এ দিকে অপর একটি সূত্রে জানা গেছে, দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি। সরকারি পর্যবেক্ষণে দেখা গেছে তার মধ্যে অন্তত ৩ শতাংশ আইডি ভুয়া।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। দেশে যত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক।

এ বিভাগের অন্যান্য সংবাদ