News Bangla 24 BD | মিসরে আশ্রমের কাছে বন্দুকধারীদের গুলিতে পুলিশ সদস্য নিহত - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

মিসরে আশ্রমের কাছে বন্দুকধারীদের গুলিতে পুলিশ সদস্য নিহত


মিসরের সেন্ট ক্যাথরিন আশ্রমের কাছে একটি চেকপয়েন্টে বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ সিনাই উপত্যকায় ওই আশ্রমটি অবস্থিত। খবর বিবিসির।

গির্জার প্রধান ফটক থেকে কয়েকশ মিটার দূরের ওই হামলার ঘটনায় আরো তিন পুলিশ আহত হয়েছেন।

তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে জানেয়েছে, তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে।

সিনাই পর্বতের পাদদেশে সেন্ট ক্যাথরিন আশ্রমটি অবস্থিত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী খ্রিস্টান আশ্রমের তালিকায় সেন্ট ক্যাথরিন সবথেকে প্রাচীন। আশ্রমটি পূর্ব অর্থডক্স গির্জার অংশও।

মাত্র কয়েকদিন আগেই মিসরে দুটি কপটিক খ্রিস্টান গির্জায় বোমা হামলার ঘটনায় ৪৫ জন নিহতের পর মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটল।

রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিসের কায়রো সফরের অাগে এ ধরনের হামলা নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ