ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জিনপিংয়ের
উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে মঙ্গলবার সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
যুদ্ধ এড়াতে জাপান ও দুই কোরিয়াসহ সকল পক্ষকে সমঝে চলার পরামর্শ দিলেয়েছেন তিনি।
এদিকে সূত্র জানায়, ফিলিপিন সাগরে কাল থেকেই মহড়ায় নেমেছে মার্কিন নৌবাহিনী। জাপানের দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এসে যোগ দিয়েছে মার্কিন স্ট্রাইক গ্রুপে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন।
চীন পদক্ষেপ না নিলে উত্তর কোরিয়াকে একাই দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় তোপ দেগে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনও।
সব মিলিয়ে কার্যত যখন যুদ্ধ পরিস্থিতি, তখন হোয়াইট হাউসে ফোন করে সংযত হওয়ার পরামর্শ দিলেন শি জিনপিং।
সূত্র: বাসস।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 