News Bangla 24 BD | আল-কায়েদার বাংলাদেশ প্রধান নিহত - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

আল-কায়েদার বাংলাদেশবিষয়ক প্রধান তারিক ওরফে সোহেল আফগানিস্তানের কান্দাহারে নিহত হয়েছেন। আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) প্রধান অসিম ওমর এক অডিও বার্তায় এ দাবি করেছেন।

মঙ্গলবার ইন্টারনেটনির্ভর যোগাযোগ অ্যাপ টেলিগ্রামে এ অডিও বার্তা প্রকাশ করা হয়। পরে এর ইংরেজি লেখ্য ভাষ্যও প্রকাশ করা হয়।
তবে বাংলাদেশের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি।

১৩ পৃষ্ঠার ওই ইংরেজি বক্তব্যে একিউআইএস প্রধান অসিম ওমর বলেন, আল-কায়েদার বাংলাদেশবিষয়ক প্রধান তারিক ওরফে সোহেল আফগানিস্তানের কান্দাহারের মরুভূমিতে প্রাণ দিয়েছেন। যিনি ঢাকার চাকচিক্য ছেড়ে ওয়াজিরিস্তানে এসেছিলেন বাংলাদেশে ইসলামি শাসনব্যবস্থা নিয়ে আসার আশায়। সোহেলের সঙ্গে তাঁর সহযোগী কারি আবদুল আজিজ ওরফে আবদুল হালিম, ইয়াকুব ওরফে সাদ্দাম হোসেন, আসাদুল্লাহ ওরফে নাজিমউদ্দীন মাইমুন, আবু ইব্রাহিম ওরফে সাইফুল ইসলাম হাসান এবং আবু বকর ওরফে আনুজ হাসিব নিহত হয়েছেন।

সম্প্রতি আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ব্যাপক গোলাবর্ষণ করে। এর মধ্যে ১৩ এপ্রিল আফগানিস্তানের নানগরহার পূর্বাঞ্চলীয় প্রদেশের আচিন জেলায় ৯ হাজার ৮০০ কেজি ওজনের বোমা (মাদার অব অল বোমস) বর্ষণের ঘটনায় ৯৪ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। তবে অসিম ওমরের বক্তব্যে কথিত বাংলাদেশি তারিক ওরফে সোহেল ও তাঁর পাঁচ সহযোগী ঠিক কত তারিখে নিহত হয়েছেন, সেটা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আফগানিস্তানের কান্দাহারে সম্প্রতি কোনো বাংলাদেশি নিহত হয়েছেন, এ রকম বিষয় এখনো তাঁদের জানা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ