সিলেট বোর্ডে পাসের হার ৮০.২৬ শতাংশ
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ। যা গতবছরের থেকে ৪ দশমিক ৫১ শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৭ শতাংশ।
পাসের হাসের সূচক কিছুটা কমলেও এবার বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৪শ’ ৫৭ ও মেয়ে ৫ হাজার ৭শ’ ৯৮জন।
যা গতবারের তুলনায় ৩৯৭ টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম। তিনি জানান, গণিতে ফেলের কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে।
বোর্ডের অধিনে সিলেটের চার জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬। এবছর ৯৪ হাজার ১শ’ ৪২জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 