News Bangla 24 BD | সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর ম্যালওয়্যার অ্যাটাক - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর ম্যালওয়্যার অ্যাটাক


ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে ব্রিটেনের এনএইচএস হ্যাকিং ম্যালওয়্যার৷ ইউরোপ, এশিয়ার একাধিক কোম্পানি ও ব্যক্তির কম্পিউটারে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস৷ এই ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম্পিউটার, ল্যাপটপে থাকা ফাইল গুলি৷ যতক্ষণ না টাকা দেওয়া হচ্ছে খোলা যাচ্ছে না সেই ফাইল৷

প্রথম এই ভাইরাসের অ্যাটাক হয় ব্রিটেনের ন্যাশানল হেল্থ সার্ভিসের সিস্টেমে৷ বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও রাশিয়া৷ এনএইচএস-য়ের চেয়েও বেশি পরিমাণ ক্ষতি ঘটাবে সক্ষম এই ভাইরাশ৷ এমনই জানিয়েছেন সাইবার সিকিউরিটি ফার্ম, অ্যানামোলি ল্যাবের সিকিউরিটি স্ট্র্যাটেজি ডিরেক্টর ত্রাভিশ ফারাল৷ টাকা দিলে তাদের কম্পিউটার বা ল্যাপটপের ফাইল গুলি পুনরায় ফিরে পাওয়া যাচ্ছে৷

রিপোর্টে থেকে জানা গিয়েছে, Wanna Decryptor নামের ম্যালওয়্যারটি সাধারণত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা ব্যবহার করতেন সপ্তাহ খানেক ধরে৷ তবে যা ছড়িয়ে পরছে তা এই ম্যালওয়্যারের আপডেটেড ভারশন৷

এ বিভাগের অন্যান্য সংবাদ