কাবুলের কূটনৈতিক এলাকায় বিস্ফোরণে নিহত ৮০
আফগানিস্তানের একটি কূটনৈতিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শক্তিশালী এ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় ৮০ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।
আজ বুধবার রাজধানী কাবুলে অবস্থিত প্রেসিডেন্ট ভবন এবং বিদেশি দূতাবাসের কাছেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন। শতাধিক লোককে আহত অবস্থায় কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাবুলের যে স্থানটিতে এই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার আশপাশে বিভিন্ন দেশের দূতাবাস। প্রেসিডেন্টের বাসভবনও খুব বেশি দূরে নয়।
কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেন, জার্মান দূতাবাসের প্রবেশ পথের কাছে এ বিস্ফোরণ হয়। এটি গাড়ি বোমা বিস্ফোরণ। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় আছে। ঠিক কোনটিকে লক্ষ্য করে এই হামলা, তা বোঝা যাচ্ছে না। কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক সময়ে কাবুলে অনেকগুলো ভয়াবহ হামলা চালানো হয়েছে। আর এর মাধ্যমে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির খারাপ অবস্থা তুলে ধরছে। এ মাসের শুরুতেই দেশটিতে মার্কিন দূতাবাসের পাশ দিয়ে যাওয়ার সময় ন্যাটো বহরকে লক্ষ্য করে চালানো একটি হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়।
সূত্র: আল জাজিরা, রয়টার্স

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 