‘ফ্রি ওয়াইফাই’ খুঁজে দেবে ফেসবুক
খুব কাছেই কোথায় ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে তা খুঁজে দেয়ার সুবিধা চালু করছে ফেসবুক। আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফাইন্ড ওয়াই-ফাই নামে এ সুবিধা চালু করছে ফেসবুক।
ফেসবুক বলছে, গতবছর কয়েকটি দেশে আমরা ফাইন্ড ওয়াই-ফাই ফিচার চালু করে দেখেছি কেবল ভ্রমণে থাকা মানুষদের জন্য এটা কার্যকরী নয় বরং যেসব এলাকায় সেলুলার ডেটা দুর্লভ সেখানেও এটা বেশ কার্যকরী।
এখন অন্য দেশগুলোতে পর্যায়ক্রমে ফিচারটি চালু করা হচ্ছে।
ফিচারটি ব্যবহার করতে মোবাইল ডেটা অন করতে হবে। এরপর কাছে থাকা ওয়াইফাই হটস্পটগুলো দেখতে ফেসবুক অ্যাপের ‘মোর’ ট্যাবে ট্যাপ করে নিচে নেমে ‘ফাইন্ড ওয়াইফাই’ অপশনে যেতে হবে।
ফিচারটি ব্যবহার করতে অবশ্যই ‘লোকেশন হিস্টি’ চালু থাকতে হবে।
তবে এ ধরনের ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকতে হবে। কারণ ওই একই পাবলিক নেটওয়ার্কে কোনো হ্যাকারও ওঁৎ পেতে থাকতে পারে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 