দেশে ইন্টারনেট সংযোগ সাত কোটি ছাড়িয়েছে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির হিসাব মতে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগের সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে। দেশে ক্রম ডিজিটালাইজেশন এবং স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির ফলে এর সংখ্যা দ্রুত বাড়ছে।
জানা গেছে, প্রতি ১০০ জনের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী এখন প্রায় সাড়ে ৪৪ জন। ইন্টারনেট ব্যবহারের এ মাইলফলক তৈরি হয় গত এপ্রিল মাসে। মের শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ১৯ লাখ ৫৬ হাজার।
সর্বশেষ ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে গ্রাহকসংখ্যার হিসাবে প্রকাশ করে বিটিআরসি। ওই তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার। এর মধ্যে এপ্রিল মাসে সংযোগ সাত কোটি পেরিয়ে যায়। সম্প্রতি সংসদে টেলিযোগাযোগ বিভাগ জানায়, এপ্রিলের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল সাত কোটি ৭৭ লাখ ৯৬৯টি।
জানা গেছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে গ্রাহকরা সংযোগ নিয়েছেন ৪৪ লাখ ৪০ হাজার। আর আরো এক লাখ চার হাজার ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে তিনটি ওয়াইম্যাক্স অপারেটর ও রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন কম্পানি বিটিসিএলের মাধ্যমে। এর আগে গত বছরের মার্চে ছয় কোটি ইন্টারনেট সংযোগের মাইলফলকে পৌঁছায় দেশে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 