News Bangla 24 BD | ফেসবুকে সংবাদ পড়তে ফি লাগবে - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবার ‘নিউজ সাবস্ক্রাইব’ অপশন চালু করতে যাচ্ছে। আর ভবিষ্যতে এ অপশন চালু হলে ফেসবুকে সংবাদ পড়তে গুণতে হবে ফি!

সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেসবুকের ‘হেড অব নিউজ পার্টনারশিপ’-এর কর্মকর্তা ক্যাম্পবেল ব্রাউন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কয়েকটি সংবাদমাধ্যম সাবস্ক্রিপশন ফি আদায়ের দাবি জানিয়ে আসছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ মাধ্যম ব্যবহার করে একটি নির্দিষ্ট সংবাদপত্রের ১০টির বেশি নিউজ পড়তে চাইলে ব্যবহারকারীকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে ফেসবুকের সঙ্গে ইতোমধ্যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম আলোচনা শুরু করেছে। চলতি বছরের অক্টোবর থেকে প্রাথমিকভাবে সাবস্ক্রিপশন ফির প্রচলনের চিন্তা ভাবনা করছে ফেসবুক।

বর্তমানে মোবাইলে সরাসরি ওয়েবসাইটের চেয়ে ফেইসবুকে পোস্ট করা লিংকে ক্লিক করলে দ্রুত লোড হয়। এ ছাড়া যেসব অনলাইন গণমাধ্যমে সাবস্ক্রিপশন ফি ছাড়া সংবাদ পড়া যায় না, সেগুলোও ফেসবুকে বিনা মূল্যে পড়া যায়। তবে ‘নিউজ সাবস্ক্রাইব’ অপশন চালু হলে এ সুযোগ আর থাকবে না।

প্রসঙ্গত, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের ফিডে ফেসবুকের আদলে তাদের ওয়ারে ‘নিউজ ফিড’ চালু করতে যাচ্ছে। ফলে এ ক্ষেত্রে ফেসবুকের ‘নিউজ সাবস্ক্রাইব’ অপশন কতটা জনপ্রিয় হবে সেটি নিয়েও প্রশ্ন ওঠেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ