আইফোনের ঝলমলে ব্যাক কাভার থেকে সাবধান
আইফোনের ব্যাক কাভার শুধু সুরক্ষার জন্যই ব্যবহার করা হয়না, ফোনকে আরো আকর্ষণীয় করে তুলতেও এই পেছনের অতিরিক্ত জিনিসটি ব্যবহার করা হয়। অনেক গ্রাহক এখন আইফোনের জন্য ঝলমলে ব্যাক কাভারের দিকে ঝুঁকছেন। কিন্তু এই আকর্ষণীয়, ঝলমলে ব্যাক কাভারই ডেকে আনতে পারে আপনার সর্বনাশ। কারণ, গোটা বিশ্বে আইফোনের ঝলমলে ব্যাক কাভারের রাসায়নিক পদার্থ দিয়ে শরীরের চামড়া পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে প্রায় ২৪টি।
ম্যাশেবলের খবরে জানা যায়, আইফোনের ব্যাক কাভারগুলোকে ঝলমলে করে রাখার জন্য এক ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। ব্যাক কাভারের ছিদ্র দিয়ে রাসায়নিক দ্রব্য বেরিয়ে পড়ছে, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবহারকারীর ত্বক। যুক্তরাষ্ট্রের কনজুমার প্রোডাক্ট অ্যান্ড সেফটি কমিশন (সিপিএসসি) জানায়, সারা পৃথিবীতে ব্যাক কাভারের রাসায়নিক দিয়ে চামড়া পুড়ে যাওয়ার ঘটনা প্রায় দুই ডজন।
টুইটারে জাস্টিন টিম্বারলাফ নামের এক ভুক্তভোগী লিখেছেন, ‘তখনই আপনি এর কষ্ট বুঝবেন, যখন আপনার আইফোনের ব্যাক কাভার থেকে রাসায়নিক বের হয়ে আপনার ত্বক পুড়ে যাবে।’
বিশ্ববাজারে ঝলমলে ব্যাক কাভারের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম মিক্সবিন। যদিও ভিক্টোরিয়া’স সিক্রেট, টরি ব্রুচের মতো বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডেরও ব্যাক কাভার রয়েছে। সিপিএসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রায় দুই লাখ ৬৩ হাজার আইফোনের ঝলমলে ব্যাক কাভার বিক্রি হয়েছে।
সিপিএস আরো জানিয়েছে রাসায়নিক দ্রব্যের কারণে পুড়ে যাওয়া জায়গার দাগ চিরস্থায়ীভাবে থেকে যাচ্ছে। এ ছাড়া হাত, মুখ, পায়ের ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পেয়েছেন তাঁরা।
দুর্ঘটনা এড়াতে তাই আইফোনের ঝলমলে ব্যাক কাভার ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 