News Bangla 24 BD | জিও ফোনের ফিচার ফাঁস - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

আর কিছুদিন পর জিও ফোনের প্রি-বুকিং শুরু হবে৷ ১৫০০ টাকায় ৪জি ফিচার ফোন গ্রাহকদের হাতে তুলে দেবে রিলায়েন্স৷ তার আগেই ফাঁস হয়ে গেল এই ফোনের ফিচার সংক্রান্ত সব তথ্য। ডিজিটের এক রিপোর্ট অনুযায়ী, নতুন অনেক ফিচার ৪জি ফোনে রাখা হয়েছে৷

ইন্টারনাল স্টোরেজ-ফোনের ইন্টারনাল স্টোরেজ ৪জিবি রাখা হয়েছে৷ তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ফোনের ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি অবধি বাড়ানো যাবে৷

ক্যামেরা- ২এমপি রিয়ার ক্যামেরা৷ এই একই রেসোলিউশনের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে৷ গ্রাহকদের জন্য ভিডিও কলের সুবিধা থাকছে৷

অ্যাপ-জিও টিভি, জিও মিউজিক অ্যাপ থাকছে৷ জিও টিভি অ্যাপে ১৫টি ভাষায় ৪০০র মতো টেলিভিশন চ্যানেল দেখতে পাবার সুযোগ মিলবে৷ আর জিও মিউজিক অ্যাপ ব্যবহার করে ২০টি ভাষায় ১কোটি গান ব্রাউসের সুবিধা পাবেন গ্রাহকরা৷ সিনেমাপ্রেমীদের জন্য থাকছে জিও সিনেমা অ্যাপ৷ ১০টি ভাষায় ৬হাজার সিনেমা এবং ষাট হাজারের মতো মিউজিক ভিডিও ঘেটে দেখতে পারবে৷ এছাড়া থাকছে গুগল ম্যাপ, ফেসবুক, ইউটিউব, ক্রোম, ফায়ারফক্স ব্রাউসার৷

এ বিভাগের অন্যান্য সংবাদ