News Bangla 24 BD | ল্যাপটপ আচমকা বন্ধ হয়ে গেলে কী করবেন? - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ল্যাপটপ চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেলে অনেকেই চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েন। ল্যাপটপ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার এ সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে কিছু করণীয় রয়েছে।

ল্যাপটপে গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন, হঠাৎ এরর মেসেজ ছাড়াই বন্ধ হয়ে গেল। এ ধরনের পরিস্থিতিতে সবার আগে জানার প্রয়োজন পড়ে ঠিক কী কারণে ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে।

দেখে নেওয়া যাক কিভাবে মোকাবিলা করবেন এই ধরনের সমস্যা-

ব্যাটারি
ল্যাপটপের ক্ষেত্রে অনেক সময় ব্যাটারি কানেকশন ফেইলর এর জন্য হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ল্যাপটপ। সেক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারিটি একবার খুলে লাগালে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

ওভারহিটিং
আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার প্রাথমিক কাণন প্রসেসরের ওভারহিটিং। প্রসেসরের উপরের পাখাতে ধুলা জমলে কম্পিউটারের প্রসেসরটি ঠিকমতো ঠান্ডা হয় না। তাই গরম হয়ে যায় প্রসেসার। তাই নিয়মিত পরিষ্কার করা উচিত প্রসেসর ও গ্রাফিস্ক কার্ডের ভিডিও।

ভাইরাস
ভাইরাসের কারণেও হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার কম্পিউটারে একটি ভালো অ্যান্টি ভাইরাস ব্যবহার করা সুবিধাজনক।

হার্ডওয়ারের ব্যর্থতা
আপনার হার্ডওয়ারের ব্যর্থতার জন্যও অতর্কিতে বন্ধ হয়ে যেতে পারে আপনার কম্পিউটার। এই কারণে এই ধরনের সমস্যার সম্মুখিন হলে কম্পিউটারের র‌্যাম, সিপিইউ, মাদারবোর্ড, ভিডিও কার্ড ইত্যাদি ঠিকঠাক লাগানো রয়েছে কিনা চেক করে নেওয়া উচিত।

ভুল চার্জারের ব্যবহার
আপনার ল্যাপটপে ভুল চার্জার ব্যাবহার করলে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ল্যাপটপ। বিশেষ করে গেমারদের জন্য সঠিক ভোল্টেজের চার্জার ব্যাবহার খুব জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ