News Bangla 24 BD | গুঞ্জন উড়িয়ে দিলেন নার্গিস ফাখরি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অভিনেত্রী নার্গিস ফাখরি। অনেকদিন ধরেই উদয় চোপড়ার সঙ্গে তার প্রেম ও ব্রেকআপ নিয়ে বলিপাড়ায় নানা গুঞ্জন উড়ছে। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগের চেয়ে নার্গিস-উদয়ের সম্পর্ক এখন অনেক ভালো। ব্রেকআপের পর নার্গিস এখন উদয় চোপড়াদের জুহু বাংলোতেই থাকছেন। এ বাড়িতে উদয়ের মা পামেলা চোপড়াও থাকেন। খুব শিগগির বাজতে পারে তাদের বিয়ের সানাই।

তবে এই সংবাদ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে নার্গিস ফাখরি বলেন, ‘আমার থাকার জন্য নিজের জায়গা রয়েছে। সত্যি বলতে, আমি যেখানে যেখানে কাজ করি সবখানেই বাড়ি রয়েছে। আসলে বাড়ি নয়, ভাড়া বাসা। আমার চাবির গোছা দেখলে অবাক হয়ে যাবেন। আমি যেখানে যাই প্রত্যেক শহরের দরজা খোলার জন্য আলাদা চাবি রয়েছে। ভাগ্যবশত, প্রত্যেক তালার রঙের সঙ্গে চাবির রঙের মিলও রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি গুঞ্জন নিয়ে কোনো কথা বলিনি কারণ আমি এগুলোতে গুরুত্ব দিই না। আমার সম্পের্কে কী লেখা হচ্ছে তা পড়ি না। কারণ যখন পড়ি, আবাক হয়ে ভাবি, সত্যিই কী আমাকে নিয়ে এগুলো লেখা?’

বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘আমি প্রজাপতির মতো। আমাকে আটকে রাখা যাবে না। যদি একটি পাত্রে আমাকে বন্দি করা হয়, আমার শ্বাস রুদ্ধ হয়ে যাবে। আপনি যখন আমাকে বিয়ের কথা বললেন, আমার মায়ের কথা মনে পড়ে গেলো। সেই একমাত্র আমাকে এই প্রশ্নটি করেন। এমন নয় যে আমি বিয়ে করতে চাই না। কিন্তু যাকে বিয়ে করব তাকেও আমার মতো হতে হবে। আমার মতো তাকেও ভ্রমণে পটু হতে হবে।’

কয়েক বছর আগে ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, বিকিনি পরা নার্গিসের সঙ্গে ছুটি কাটাচ্ছেন উদয়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। কিন্তু গত বছর হঠাৎ বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। এরপর থেকে গুঞ্জন ওঠে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জন্য যুক্তরাষ্ট্রে চলে গেছেন এ অভিনেত্রী। এমনকি বলিউডকে বিদায় জানাচ্ছেন নার্গিস- এমন খবরও তখন শোনা গিয়েছিল। তবে সকল গুঞ্জনে পানি ঢেলে আবারো ফিরে আসেন রকস্টার সিনেমাখ্যাত এ অভিনেত্রী।

নার্গিস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাঞ্জো। পরবর্তীতে ফাইভ ওয়েডিংস নামের একটি হলিউড সিনেমায় দেখা যাবে তাকে। বর্তমানে চলছে এর প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত উদয়। ধুম ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখা গেলেও গত চার বছর মুক্তি পায়নি এই সিরিজের কোনো সিনেমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ