কুয়ালালামপুরে যৌথ অভিযানে ২ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকায় ও বৈধ কাগজপত্র না থাকায় দুই বাংলাদেশিসহ ৫৩ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
সম্প্রতি ‘ওপিএস টোটাল এনফোর্সমেন্ট’ এর অধীনে কুয়ালালামপুর পুলিশ ও দেশটির বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
এর আগে মানবপাচারকারী, গ্যাংস্টার, মাদক ব্যবসায়ী, অবৈধ অভিবাসী ও লাইসেন্স ছাড়া রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এ অভিযান চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।
মালয়েশিয়ার ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন (এসপিএডি), কাস্টমস বিভাগ, ন্যাশনাল এন্টি ড্রাগ এজেন্সি, ইমিগ্রেশন বিভাগ, সিভিল ডিফেন্স বিভাগ, সড়ক ও যোগাযোগ বিভাগ, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি (ইউএনএইচসিআর), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, কো-অপারেটিভ অ্যান্ড কনজিউমারিজম মিনিস্ট্রি যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।

অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী 