News Bangla 24 BD | জনগণ কী পেল সেটাই আমার বড় চাওয়া-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

জনগণ কী পেল সেটাই আমার বড় চাওয়া-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জনগণের সেবক। জনগণ কী পেল সেটাই আমার বড় চাওয়া।  আমার সংবর্ধনার প্রয়োজন নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পবিরারের সকলকে হারিয়ে ৬ বছর পর দেশে ফিরে স্বজনদের ফিরে না পেলেও পেয়েছি দেশের লাখ লাখ মানুষের ভালোবাসা।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শুরুতেই এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, কলকাতা থেকে ডি-লিট উপাধি পাওয়াসহ নানা সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শনিবার গণসংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালে যখন দেশে ফিরি, তখন লাখ লাখ মানুষ আমাকে বরণ করে নিয়েছেন। আমি সেই লাখ লাখ মানুষের মাঝে আপনজনদের খুঁজেছি কিন্তু পাইনি, সেদিন পেয়েছিলাম বাংলাদেশের লাখ লাখ মানুষের ভালোবাসা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে শেখ হাসিনা বলেন, স্বজনদের হারিয়ে আমরা দুই বোন সেই সময় দেশে ফিরতে পারিনি ৬ বছর বিদেশে কাটিয়েছি। সেই সময় আমরা ভারতে এসেছিলাম। ভারতে ইন্দ্রাগান্ধী আমাদের আশ্রয় দিয়েছিলেন।

ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ যা কিছু অর্জন করেছে, মহান ত্যাগ করেই অর্জন করেছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সমাবেশ উপলক্ষে ঢাকা মহানগর ও আশপাশের এলাকা থেকে পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সাধারণ জনগণ এই অনুষ্ঠানে উপস্থিত হন। এই সমাবেশে উপলক্ষে ব্যাপক শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ