News Bangla 24 BD | সরকার বিব্রত হয় এমন কিছু করবেন না-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

সরকার বিব্রত হয় এমন কিছু করবেন না-ওবায়দুল কাদের


সরকার বিব্রত, হয় এমন কিছু না করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তাঁর মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় তিনি এ আহ্বান জানান।

পরে মন্ত্রণালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হিসেবে তাঁদের (ডিসি) বলেছি, এমন কিছু করবেন না, যাতে সরকার বিব্রত হয়। আর কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না।’

সেতুমন্ত্রী বলেন, রাস্তাগুলো সচল রাখতে ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সামনে ঈদুল আজহা। ঈদুল ফিতরের দৃষ্টান্ত অনুসরণ করে ঈদুল আজহায় মানুষ যেন ঠিকমতো বাড়ি যেতে পারেন এবং ফিরে আসতে পারেন—সে জন্য যানজটের কারণগুলো দূর করতেও ডিসিদের বলা হয়েছে। একই সঙ্গে ঈদের পরেও যেন তদারকিটা অব্যাহত রাখা হয়, সে কথা বলা হয়েছে।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন, ভিআইপিদের প্রটোকল কমানো উচিত।

গতকাল মঙ্গলবার শুরু হয়েছে জেলা প্রশাসকদের এই সম্মেলন। আগামীকাল বৃহস্পতিবার তা শেষ হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর এখন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ