News Bangla 24 BD | জাতীয় নির্বাচনে কোনো অসুবিধা হবে না: সিইসি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

জাতীয় নির্বাচনে কোনো অসুবিধা হবে না: সিইসি


জাতীয় নির্বাচনে এমন কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, জাতীয় নির্বাচনে তেমন কোনো অসুবিধা হবে না। তবে কোনো অনিয়ম হবে না এ রকম নিশ্চয়তা দেয়ার সুযোগ আমাদের নেই। নির্বাচনের পরিবেশের সুব্যবস্থা আছে। আমরা কোনো অসুবিধা দেখি না।
মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রতিবন্ধীদের ভোটার অধিকার নিয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
তিনি বলেন, গত পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে যেখানে যত বেশি অনিয়ম হয়েছে, আমরা তত বেশি অ্যাকশন নিয়েছি। এ ধরনের পাবলিক নির্বাচনে কিছু অনিয়ম হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ব্যবস্থা নেয়া হবে।
কেএম নুরুল হুদা বলেন, অক্টোবরের শেষের দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী ২২ জানুয়ারির মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
কর্মশালায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ