News Bangla 24 BD | গাজীপুর মেট্রোপলিটনের নতুন ৮ থানার সীমানা ও জনবল নিয়োগ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

গাজীপুর মেট্রোপলিটনের নতুন ৮ থানার সীমানা ও জনবল নিয়োগ


 গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ভাড়া করা একটি ভবনে জিএমপি হেড কোয়ার্টার্সে প্রস্তুতিমূলক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে সিটি এলাকায় ৮টি নতুন থানার সীমানা ও অবস্থান নির্ধারণসহ জনবলও নিয়োগ হয়েছে। পুলিশ কমিশনার বেলালুর রহমান জানান, উদ্বোধন হওয়ার পরই এসব থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
জিএমপির নতুন থানার অবস্থান ও সীমানা উল্লেখ করা হলো সদর থানা (বর্তমান জয়দেবপুর থানা) এর অধিভূক্ত ওয়ার্ডগুলো হলো-১৯, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড। বাসন থানা (ভোগড়া বাইপাস)-এর অধিভূক্ত ওয়ার্ড হলো- ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১ ও ২২নং ওয়ার্ড। কোনাবাড়ি থানা এর অধিভূক্ত ওয়ার্ডগুলো হল-৭, ৮, ৯, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড। কাশিমপুর থানা (সারদাগঞ্জ পুকুর পাড়)-এর অধিভূক্ত ওয়ার্ডগুলো হলো- ১, ২, ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড। গাছা থানা (মালেকের বাড়ি)-এর অধিভূক্ত ওয়ার্ডগুলো হলো-৩২, ৩৩, ৩৪, ৩৫,৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড। পূবাইল থানা (মীরের বাজার রেলক্রসিং সংলগ্ন)-এর অধিভূক্ত ওয়ার্ডগুলো হলো- ৩৯, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড। টঙ্গী পূর্ব থানা (বর্তমান টঙ্গী থানা)-এর অধিভূক্ত ওয়ার্ডগুলো হলো-৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭ নং ওয়ার্ড (শালিক ছড়া পূর্ণ ও গাজীপুরা পূর্ণ), ৪৮,৪৯, ৫০ (আংশিক), ৫৫ (আংশিক), ৫৬ ও ৫৭ (আংশিক) নং ওয়ার্ড এবং টঙ্গী পশ্চিম থানা (খাঁপাড়া রোড)- সিটির ৫০ (আংশিক), ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫ (আংশিক) ও ৫৭ (আংশিক)। কমিশনার বলেছেন, ইতোমধ্যে এসব থানায় কর্মকর্তা-জনবল নিয়োগ পেয়েছেন এবং তাদের অনুক’লে মোবাইল ফোন নম্বরও বরাদ্দ দেয়া হয়েছে। থানাগুলো উদ্বোধনের পর এলাকাবাসীকে প্রয়োজনীয় পুলিশি সেবা গ্রহণের জন্য স্ব-স্ব অধিক্ষেত্রভূক্ত থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। কমিশনার বলেন, সিটিতে অগ্রাধিকার ভিত্তিতে মাদক নির্মূল, ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গীবাদ যাতে মাথা চাড়া দিতে না পারে তার জন্য সক্রিয় ভুমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা (বিশেষ করে সামনের নির্বাচনে) এবং অপরাধ দমনে অন্যান্য নিয়মিত পুলিশিং কার্যক্রম চালানো হবে। আগামি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কার্যক্রমের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ১১৫২ জনবলের মধ্যে ৫০শতাংশ পেয়েছেন। অফিসের আসবাবপত্র গুছানো হচ্ছে। ইন্টারনেট কানেক্টিভিটিও শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে জিএমপির কার্যক্রম শুরুর আগে (এবং অপারেশনাল কাজ শুরুর আগেই) প্রয়োজনীয় জনবল, অস্ত্র গোলাবারুদ, গাড়ি পেয়ে যাব। জিএমপির লগো মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ