News Bangla 24 BD | ট্রাফিক সপ্তাহ আরও ৩ দিন বাড়ল - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি চলমান ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানোর ঘোষণা দেন।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। শৃঙ্খলা আরো টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। এ জন্য ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন বাড়ানো হলো।
এ কার্যক্রমে রাজধানীর ৮টি পয়েন্টে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন রোভার স্কাউটের সদস্যরা। সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, রাস্তা পারাপারে পথচারীদের সহযোগিতার পাশাপাশি নাগরিকদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করছেন রোভার স্কাউট সদস্যরা।
গত রবিবার থেকে ট্রাফিক সপ্তাহ শুরু। আজ ট্রাফিক সপ্তাহের সপ্তমদিন চলছে। এর সঙ্গে আরো ৩ দিন বাড়ানো হলো ট্রাফিক সপ্তাহের কার্যক্রম।
এ বিভাগের অন্যান্য সংবাদ