News Bangla 24 BD | পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামে অগ্নিসংযোগ, নির্যাতন, ১৭ জনকে হত্যা ও ১৫ নারীকে ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিন আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইসহাক সিকদার ছাড়া অন্য চারজন হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।  এর আগে সকাল থেকে ১৫৯ পৃষ্ঠার এই রায় পড়া শুরু হয়। রায় পড়ার সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় পাঁচ আসামি উপস্থিত ছিলেন।
এর আগে এ মামলায় উভয়পক্ষের যুক্তি তর্ক শেষে গত ৩০ মে যে কোনো দিন রায় দেওয়া হবে মর্মে অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। অবশেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।
প্রসিকিউশনের তদন্ত দল পটুয়াখালীতে কাজ শুরু করার পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই বছর ১ অক্টোবর তাদের গ্রেফতার করা হয়। ২০১৭ সালের ৮ মার্চ এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ২০১৬ সালের ১৩ অক্টোবর এই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
এ বিভাগের অন্যান্য সংবাদ