News Bangla 24 BD | ‘জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করা হবে’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

‘জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করা হবে’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা হবে।
আজ বুধবার সকালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় শোক দিবসে আমাদের শপথ হবে, বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন অপশক্তি বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।’
তিনি বলেন, ‘আমরা শংকার মধ্যেই এগিয়ে যাব। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, ধ্বংস স্তুপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই। আর এটাই হলো আওয়ামী লীগের ইতিহাস।
সেতুমন্ত্রী কাদের বলেন, আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যেই শুধু সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা ও সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু আজ নেই। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জনগণের মুক্তির সংগ্রামের আপোষহীন কাণ্ডারি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ