News Bangla 24 BD | নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি। তারা (বিএনপি) আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে ২০১৪ সালের মতো ব্যাপক সহিংসতার নীলনকশা করছে। এবার তারা সহিংসতা করলে জনগণ তার সমুচিত জবাব দেবে।
আজ রবিবার দুপুরে আসন্ন ঈদ-উল-আযাহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা সরেজমিনে দেখতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সংসদীয় রীতি অনুযায়ী নির্বাচন কালে বর্তমান সরকার দায়িত্বে থাকলেও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু অবাদ ও শান্তিপূর্ণ করতে সরকার ইসিকে সব সহযোগিতা প্রদান করবে এবং নির্বাচনকালে সরকার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আইন, আদালত, সংবিধান কিছুই মানে না। তারা জিতলে বলে নির্বাচন ভালো হয়েছে, আর হারলে বলে নির্বাচনে কারচুপি হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ