News Bangla 24 BD | নির্বাচনী আইন সংশোধনের কার্যক্রম শুরু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

নির্বাচনী আইন সংশোধনের কার্যক্রম শুরু


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন সংশোধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদার সভাপতিত্বে আজ রবিবার কমিশনের ৩৫তম সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশোধন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেন, এই মুহূর্তে আরপিওতে বড় ধরনের সংশোধনের কোনো সুযোগ নেই। কমিশন আগামী নির্বাচনে সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তা-ভাবনা করছে। নির্বাচনে একটি ইভিএম ব্যবহার করতে হলেও আইনে সংশোধন আনতে হবে। তাই এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।
সভা শেষে অপর নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আরপিও সংশোধনের চিন্তাভাবনা চলছে। এ জন্য আমরা বৈঠক করেছি। বৈঠক মুলতবি হয়েছে। ৩০ আগস্ট আবার বসবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠাব। এর মধ্যে পাস করা হলে হলো, নয়তো বিদ্যমান আইনেই নির্বাচন হবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন খুব কাছে চলে আসায় আরপিও সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন ধরা হচ্ছে।
তিনি বলেন, আরপিও সংশোধনীর এবং ইভিএম ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। আরো কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে আরপিও’র কোন কোন ধারায় পরিবর্তন আনা হবে।
কমিশনের আইন শাখার একজন কর্মকর্তা জানান, কমিশন বৈঠকে আরপিও সংশোধন অনুমোদন পেলে তা আইনমন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর তা মন্ত্রিসভার অনুমোদন শেষে সংসদের আসন্ন অধিবেশনে উপস্থাপন করা হবে।
আগামী ৯ সেপ্টেম্বর দশম সংসদের ২২তম অধিবেশন বসছে। বাসস
এ বিভাগের অন্যান্য সংবাদ