News Bangla 24 BD | ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের সিদ্ধান্ত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের সিদ্ধান্ত


জাতীয় নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, ইভিএম বিষয়টি অন্তর্ভুক্ত করে আরপিও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কয়েক দিনের মধ্যে এ প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের প্রক্রিয়া অনুযায়ী তা সংসদে উত্থাপন করা হবে। তবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।
সিইসি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছি। এখন কমিশন কোনো সময়ে সিদ্ধান্ত নিলে প্রস্তুতি নেওয়া যাবে।
এর আগে বেলা ১১টায় গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ইভিএম সংযোজন নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভা হয়। বৈঠকে কমিশনার মাহবুব তালুকদারসহ অন্যান্য কমিশনার এবং কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ অংশ নেন। এর মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইভিএমের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে কমিশন সভা বর্জন করেন। তবে কমিশনে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের ভিত্তিতে আরপিও সংস্কারের পক্ষে সিদ্ধান্ত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ