News Bangla 24 BD | বাউবি কর্মকর্তার পিএইচ.ডি ডিগ্রী অর্জন - News Bangla 24 BD
News Head

বাউবি কর্মকর্তার পিএইচ.ডি ডিগ্রী অর্জন


গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপ-আঞ্চলিক পরিচালক, গবেষক, কলামিষ্ট মেজবাহ উদ্দিন তুহিন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন । তার গবেষণার শিরোনাম ছিল ‘‘গারো জনগোষ্ঠীর নৃ-ভৌগোলিক ও পরিবেশগত পরিবর্তন : নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার উপর একটি সমীক্ষা।” গবেষণা তত্ত্বাধায়ক ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক প্রফেসর ড. সুভাষ চন্দ্র দাস। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের গত ৩ ডিসেম্বরের বিশেষ সভায় তাকে পিএইচ.ডি এওয়ার্ড প্রদান করা হয়। মেজবাহ উদ্দিন তুহিন একই বিশ^বিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ১৯৯২ সনে ¯œাতক সম্মান ও ১৯৯৩ ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি বাংলাদেশের ক্ষুদ্র নৃৃ-গোষ্ঠী, ভ্রমন, লোকশিল্প, ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিমন্ডল-এর গবেষক। তিনি জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও লন্ডনের বাংলা পত্রিকায় নিয়মিত কলাম ও প্রবন্ধ লেখার পাশাপাশি বেতার ও টিভিতে স্ত্রিপ্ট লিখে থাকেন। দৈনিক খবর ও দৈনিক বাংলার জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সংবাদদাতা, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং মাদারীপুর জেলার শিবচরের নূরুল আমিন কলেজে অধ্যাপনা করেছেন। প্রকাশিত গবেষণামূলক বইয়ের সংখ্যা ৪টি এবং গল্প গ্রন্থের সংখ্যা ১টি। গবেষণা জার্ণালে তার একাধিক প্রবন্ধ রয়েছে। তিনি বাংলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি ও জাতীয় ভূগোল সমিতির আজীবন সদস্য। তিনি যুক্তরাজ্য, ভারত, নেপাল, ভূটান ও মায়ানমার সহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। মেজবাহ উদ্দিন তুহিন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মরহুম জালাল উদ্দিন সরকার ও মিসেস ছলিরন নেছার কনিষ্ঠ সন্তান। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক বিঞ্জপ্তিতে জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ