News Bangla 24 BD | ওমরাহ করলেন সৌদি বিএনপির নেতৃবৃন্দ - News Bangla 24 BD
News Head

ওমরাহ করলেন সৌদি বিএনপির নেতৃবৃন্দ


নিউজ ডেস্ক : ওমরাহ পালন করেছেন সৌদি আরব বিএনপির নেতৃবৃন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরব বিএনপির আহবায়ক আহমেদ আলী মুকিব নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন। তারা পবিত্র কাবা ঘর তাওয়াফের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের হেফাজত ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।

এ সময় আহমেদ আলী মুকিব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পবিত্র ওমরাহ পালন শেষে আহমেদ আলী মুকিব এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বের দরবারে নতুন এক বাংলাদেশ প্রতিষ্ঠার সফল কারিগর ছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ আজ মালয়েশিয়া-ব্যাংককের মতো সক্ষমতা অর্জন করতো।’

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিব, মোহাম্মদ আলী মাওলানা রফিক, সি আই পি হেলাল, নুরুল আফছার চৌধুরী, বেলায়েত হোসেন তালুকদার, লুৎফুর রহমান, কছির উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, হাবিবুর রহমান, সহিদুল ইসলাম জিয়াউর রহমান চৌধুরী, জহির আহমেদ, মোজাম্মেল হোসেন মিলন, শাহাবা উদ্দিন, বেলায়েত হোসেন মিন্টু, মুক্তার হোসেন, মঈনুল ইসলাম, কাওছার ছিদ্দিকু, আলাউদ্দিন শাহ আলম হেলাল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ