News Bangla 24 BD | শৈলকুপায় শ্রেনিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীরা - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

শৈলকুপায় শ্রেনিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীরা


 ঝিনাইদহঃ
দেয়ালে ব্লাকবোর্ড, বসার জন্য বেঞ্চ, মাথার উপর ফ্যান কিংবা সুন্দর পরিপাটি বিল্ডিং এসবের কিছুই নেই এসব কোমলমতি শিশুদের। শ্রেনিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে মাটিতে মাদুর বিছিয়ে এভাবেই ক্লাস করতে দেখা গেল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। এসব প্রতিকূলতার পরেও শিশুদের পড়ালেখায় আগ্রহ অবাক করার মতো। স্কুলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে পরিত্যাক্ত একটি টিনের ঘর। সেখানেই নেই কোনও বেঞ্চ। পাশে একটি বিল্ডিং আছে যেখানে তিনটি রুমে ক্লাস নেয়া হয়। তাই এসব শিশুরা মাটিতে বসেই ক্লাস করছে প্রতিদিন। স্কুলের প্রধান শিক্ষক কাজী রোকসানা বলেন, সরকার প্রাক-প্রাথমিকের উপর গুরুত্ব দিয়েছে, পাশাপাশি ৫ম শ্রেনীর সমাপনি পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোচিং ক্লাস করানোর কারণে বেশী সমস্যা হচ্ছে। আমাদের নতুন একটি ভবন হলে এই সংকট দূর হয়ে যেত। এ ছাড়া স্কুলে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীর জন্য তিনটি ক্লাসরুম আসলেই অপ্রতুল। এছাড়া জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে আশেপাশের তিনটি গ্রামের জনসাধারনণ এখানে ভোটাধিকার প্রয়োগ করে থাকে। তখন ভোট গ্রহণে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের। কোমলমতি এসব শিশুদের পড়াশুনার জন্য পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ