প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা রবিবার থেকে শুরু
প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামীকাল রবিবার থেকে শুরু হবে এবং শেষ হবে আগামী ২৬ নভেম্বর। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নিবে। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ এবং ছাত্রী ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন।
অন্যদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ৬৬ হাজার ৮১৪ এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ৩৯ জন।
এছাড়াও ৩ হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবারের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে দুপুর ১ টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাসস

স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী 