News Bangla 24 BD | জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন জেইউডিও - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

জাবি প্রতিনিধি সাগর কর্মকার :

‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৮-তে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন (জেইউডিও)। রানার্স আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়। ‘অযথা চিৎকার নয়, চাই মস্তিস্কের পরিচর্যা’ এই স্লোগানে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে জেইউডি ও এর পক্ষে বিতর্কে অংশ নেয়- ফয়সাল মাহমুদ শান্ত, মারুফ বিন মোজাম্মেল,তাজরীন ইসলাম তন্বী।প্রতিযোগীতায় ‘ডিবেটার অফ দা ফাইনাল’হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৪তম আবর্তনেরশিক্ষার্থী মারুফ বিন মোজাম্মেল। গত ১৬নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগীতা শুরু হয়।

এতে ১৩তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, অষ্টম আন্তঃকলেজ বিতর্ক ও অষ্টম আন্তঃস্কুলবিতর্ক  প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা কলেজ, রানার্স আপ রাজউক   উত্তরা মডেল কলেজ। আর স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন জিরাবো ক্যান্টমেন্ট পাবলিক স্কুল, রানার্সআপ ধানমন্ডি গভঃ বয়েজ স্কুল। অনুষ্ঠানে  অতিথিদের মধ্যে ছিলেন উপ- উপাচার্য(শিক্ষা)অধ্যাপক ড. নুরুল আলম, কোষাধক্ষ্য অধ্যাপক ড. শেখ  মো. মনজুরুল হক,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ