আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাবিতে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়েছে
জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘উত্ত্যক্তকরণ, যৌন নিপীড়ন প্রতিরোধে মহামান্য হাইকোর্ট বিভাগের রায় বাস্তবায়ন বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়’ সভার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরামর্শদান কেন্দ্র ও বাংলাদেশ মহিলা পরিষদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন,‘ সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে নারী-পুরুষ সবাইকে জাগতে হবে। নিজের ভেতর তোলপাড় পরিস্থিতির সৃষ্টি করতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধের জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে এবং সবাইকে ঘুরে দাঁড়াতে হবে।’
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম বলেন যৌন নিপীড়ন প্রতিরোধ একটি সামাজিক আন্দোলন। চিন্তা-চেতনায় সকলকে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে ‘মানুষ’ হতে হবে। মনোজগতকে বদলে দেয়ার মাধ্যমে যৌন নিপীড়ন মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অফিসার, কর্মচারিগণ অংশগ্রহণ করেন।

টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ শুরু ৩০ এপ্রিল
ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর 