News Bangla 24 BD | ঝিনাইদহে দুই ফার্মেসি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

ঝিনাইদহে দুই ফার্মেসি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা


ঝিনাইদহঃ
ঝিনাইদহে ইসলামী হাসপাতাল সংলগ্ন মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন ও সিদ্দিক ফার্মেসি নামক দুই প্রতারক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ কিনে ভোক্তা অধিকার আইনে প্রতিকার পেলেন ঝিনাইদহে এক ব্যাক্তি। ১৩ নভেম্বর রাশিদুল ইসলামের খালু মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় বাম হাত ভেঙ্গে যায়। ডাক্তারের পরামর্শে গত ১৭ নভেম্বর ঝিনাইদহ সদর হাসপাতালে তার বাম হাতে অপারেশন করা হয়। ঐদিন বেলা সাড়ে ১০ টার সময় হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে দেওয়া ঔষধের তালিকা অনুযায়ী হাসপাতাল গেটের সিদ্দিক ফার্মেসি থেকে ঔষধ কেনার পর ভাউচার চেক করতে গিয়ে দেখতে পান যে, টষঃৎধপধরহব ঠরধষ ঔষধটির নির্ধারিত মূল্য ৬০.৪২ টাকা হওয়া সত্ত্বেও তার নিকট হতে ৩০০ টাকা নেয়া হয়েছে। পরদিন ঔষধটি অন্য দোকান থেকে কিনে ফেরত দিতে গেলে দোকানদার ফেরত নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে গত ২৬ নভেম্বর রাশিদুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল রোববার উভয় পক্ষের উপস্থিতিতে অভিযুক্ত প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করেন এবং জানান যে, তিনি ঔষধটি ইসলামী হাসপাতাল সংলগ্ন মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন হতে ২৮০ টাকায় ক্রয় করেছেন। তখন মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন এর মালিক উপস্থিত হয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধটি স্বীকার করেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করে নেয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে ৯০০০/-এবং সিদ্দিক ফার্মেসিকে ১০০০/-জরিমানা আরোপ করা হয়। আরোপিত জরিমানার ২৫% হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা মোতাবেক ২৫০০/-অভিযোগকারী জনাব রাশিদুল ইসলামকে তাৎক্ষণিকভাবে নগদ প্রদান করা হয়। দ্রুততম সময়ে কোন প্রকার ভোগান্তি ছাড়া অভিযোগের প্রতিকার পেয়ে তিনি অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে তার সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ