News Bangla 24 BD | শৈলকুপার কলেজগুলোতে ক্লাস উদ্বোধন ও নবীন বরণ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

শৈলকুপার কলেজগুলোতে ক্লাস উদ্বোধন ও নবীন বরণ


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ, সিটি ডিগ্রী কলেজ, মহিলা কলেজ, আদিল উদ্দিন ডিগ্রী কলেজ, ডিএম কলেজ, জরিপ বিশ^াস কলেজ, মিঞা জিন্নাহ আলম কলেজ, বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ, আব্দুল হাই মহা বিদ্যালয়, আবাইপুর যমুনা শিকদার কলেজ, কাঁচেরকোল কলেজ, কাতলাগাড়ী কলেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কলেজ, বিএলকে কলেজ ও শৈলকুপা ফাযিল মাদরাসাসহ সকল কলেজে ক্লাস উদ্বোধন ও নবীন বরণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১লা জুলাই সোমবার সকালে কলেজ মিলনায়তনে ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। শৈলকুপা সিটি ডিগ্রী কলেজে ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোছাঃ নাজমুন্নাহার, সহকারী অধ্যাপক আলী আজমসহ কলেজের শিক্ষকবৃন্দ। ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে মাদক থেকে দুরে থাকতে ও উন্নত জীবন এবং ভবিষ্যত গড়তে সকল শিক্ষার্থীকে আহবান জানিয়ে শপথ গ্রহন করানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ