News Bangla 24 BD | ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজ এপিওভুক্ত করায় আনন্দ র‌্যালী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজ এপিওভুক্ত করায় আনন্দ র‌্যালী


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজ এপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে কলেজটির শিক্ষক, শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র পৌর মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মনিরুজ্জামান, প্রভাষক আলমগীর হোসেন, পৌরসভার সচিব মুস্তাক আহম্মেদ, কাউন্সিলর সাইদুল ইসলাম মধু, জাহিদুল ইসলাম, বশির উদ্দিন, আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক সাবিনা খাতুন, সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় বক্তারা, পৌর মডেল স্কুল এন্ড কলেজ এপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেই সাথে তার দীর্ঘায়ু কামনা করেন।
আ’লীগ নেতা সাইফুর রহমান

এ বিভাগের অন্যান্য সংবাদ