গাজীপুরে কেমিক্যাল কারখানাকে জরিমানা
অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া এলাকায় মঙ্গলবার একটি কেমিক্যাল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিতাস গ্যাস অফিসের উদ্যোগে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা প্রদান করা হয়।
তিতাস গ্যাস অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া ও তারগাছ এলাকায় একটি অসাধু মহল দীর্ঘদিন ধরে বাসা বাড়ী ও শিল্পকারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। মঙ্গলবার তিতাস গ্যাস গাজীপুর অফিসের একটি দল উক্ত এলাকায় এসব অবৈদ গ্যাস সংযোগ উচ্ছেদে একটি অভিযান পরিচালনা করেন। এসময় উক্ত এলাকার প্রায় ৪ কি মি জায়গাজুড়ে সংযোগকৃত অবৈধ লাইন উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন ব্যসার্ধের প্ইাপ উঠানো হয়। বিভিন্ন বাসা বাড়ী থেকে প্রায় ১৫শ চুলা জব্দ করা হয়। এসময় কুনিয়া এলাকায় জয় কেমিক্যাল কোম্পানী নামের একটি মশার কয়েল তৈরী কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার কারনে কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে গাজীপুর তিতাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক শাবিউল আউয়াল, আব্দুল আলিম রাসেল ও আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী ব্যবস্থাপক রেজাউল হক, উপসহকারী প্রকৌশলী মোঃ সাবিনুর রহমান, এসএম আনোয়ার হোসেন এবং আব্দুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 