News Bangla 24 BD | কালিয়াকৈরে জেএসসি পরীক্ষায় শিক্ষকসহ তিনজন বহিস্কার, জেল জরিমানা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালিয়াকৈরে জেএসসি পরীক্ষায় শিক্ষকসহ তিনজন বহিস্কার, জেল জরিমানা


কালিয়াকৈর(গাজীপুর) সংবাদদাতা :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবড়ী একেইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ জে এস সি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে একজন শিক্ষককে বহিস্কার ও জেল জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত । নকলসহ দুই জন শিক্ষার্থীকে আটক ও বহিষ্কার করা হয়।
জানাযায়, নকল সরবরাহ ও নকল কাজে অভিযোগ পেয়ে সোমবার দুপুরে উপজেলার একেইউ ইনস্টিটিউশন এন্ড কলেজে জে এস সি পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় একটি শ্রেণি কক্ষে নকলসহ দুইজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক ও বহিস্কার করে ভ্রাম্যমান আদালত। পরে পরীক্ষার হলে অনিয়মে শিক্ষার্থীদের সহযোগিতা করার প্রমাণ পাওয়ায় উপজেলার ফালো পালোয়ান স্কুলের শিক্ষক (কক্ষ পরিদর্শক) কে বহিস্কার ও ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বৎসরের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ইশতিয়াক আহম্মেদ সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
পরীক্ষা কেন্দ্রের সচিব অধ্যক্ষ মোঃ সোলায়মান সিকদার জানান পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করায় দুজন শিক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ