News Bangla 24 BD | অধ্যক্ষ লাঞ্ছনার প্রতিবাদে গাজীপুর ডুয়েটে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

অধ্যক্ষ লাঞ্ছনার প্রতিবাদে গাজীপুর ডুয়েটে মানববন্ধন


গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (ডুয়েট)-এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বক্তারা জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ববাতিল করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সোমবার বিকেলে ডুয়েটের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেছে। ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রলীগ ডুয়েট শাখার সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: আশরাফুল ইসলাম, হারুন-অর-রশিদ ও মাজেদ পারভেজ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরফিনা খাতুন ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ ডুয়েটের ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রিনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। গত ২ নভেম্বর দুপুরে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে ওই প্রতিষ্ঠানের বখাটে কিছু শিক্ষার্থী তাকে লাঞ্চিত করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। তাদের ওই প্রতিষ্ঠান থেকে তাদের ছাত্রত্ববাতিল তথা বহিস্কারের দাবি জানিয়েছেন বক্তরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ