News Bangla 24 BD | মুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইদহে কাবাডি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইদহে কাবাডি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


 ঝিনাইদহঃ
মুজিব বর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০১৯-২০ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলার মহেশপুর উপজেলার ঘুঘরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে ঘুঘরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হক মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিড়াবিদ জয়নাল আবেদিন, জেলা চেম্বারস অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। পরে কাবাডি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় মহেশপুর উপজেলার ৪টি দল অংশগ্রহণ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ