কাপাসিয়ায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরা নিষেধ
গাজীপুরের কাপাসিয়ায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য স্কুল-কলেজ পড়োয়া কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা দিয়ে গণ-বিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য কাপাসিয়া উপজেলাধীন চায়ের দোকান, হোটেল/রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের বিনোদন পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তার মোড় ইত্যাদি স্থানে স্কুল ও কলেজগামী কিশোর/কিশোরীরা সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হলো। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ জনস্বার্থে জারি করা হলো।
কাপাসিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুল-কলেজ এখন বন্ধ থাকার কারনে কিশোর-কিশোরীরা বাইরে ঘোরাফেরা করছে। এজন্য নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি।

টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ শুরু ৩০ এপ্রিল
ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর 