News Bangla 24 BD | বশেমুরকৃবি’তে এপিএ প্রশিক্ষণ ও আন্তঃচুক্তি কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বশেমুরকৃবি’তে এপিএ প্রশিক্ষণ ও আন্তঃচুক্তি কর্মশালা অনুষ্ঠিত


 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবেগত ২৭-২৯ সেপ্টেম্বর ২০২০ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অচঅ ঞৎধরহরহম ধহফ ওহঃবৎহধষ ঈড়হঃধপঃ ঝরমহরহম ২০২০-২১ বিষয়ের উপর ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ওজুম এর মাধ্যমে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বিশেষ অতিথি হিসেবে এবং সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, ফলাফল ধর্মী কর্মকান্ডে উৎসাহ দেওয়া ও কর্মকৃতি মূল্যায়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরীক মিশনের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অন্তর্ভূক্ত কার্যক্রম সমূহ বাস্তবায়নের নিমিত্ত্বে বিশ্ববিদ্যালয়ের দপ্তর/শাখা সমূহকে দায়িত্ব প্রদান করা হয়। কর্মশালায় প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডীন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর ও প্রভোস্টবৃন্দ, দ্বিতীয়দিনে উপ-পরিচালক, সহকারী পরিচালক ও সমমানের কর্মকর্তাবৃন্দ এবং শেষ দিনে সেকশন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা ও সমমানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ