News Bangla 24 BD | গাজীপুরে বন্ধু-৯১ এস.এস.সি’র মহামিলন মেলা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে বন্ধু-৯১ এস.এস.সি’র মহামিলন মেলা অনুষ্ঠিত


মোঃ বায়েজীদ হোসেন : জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে গাজীপুর বন্ধু-৯১ এস এস সি এর মহামিলন মেলা। প্রানের টানে মিলবো মোরা ঐকতানে এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ১৩ নভেম্বর দিনব্যাপী গাজীপুরে ফাওগাইন এলাকায় জলেশ্বরী রিসোর্টে এই মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। গাজীপুরের বিভিন্ন স্কুলের ১৯৯১ সালের এসএসসি পাশ নারীসহ মোট ১৮০ জন উক্ত মিলন মেলায় অংশ গ্রহন করেন। সকালে পবিত্র কোরআন তাওলাত ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মিলন মেলায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বন্ধুরা ছুটে আসেন আনন্দ ভাগাভাগি করার জন্য। দীর্ঘ ২৯ বছর পর গাজীপুর বন্ধু-৯১ ফেসবুক ম্যাচেঞ্জার গ্রুপ-এ মিলন মেলার আয়োজন করেন। মিলন মেলার অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল সকল বন্ধুদের মাঝে পরিচিতি পর্ব, টি-শার্ট বিতরণ, চা-চক্রের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল-ড্র। মিলন মেলায় অংশ নেওয়ার জন্য ছুটে আসেন ৯১ এসএসসির বন্ধু গাজীপুর উকিল বারের সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. জাকির হোসেন, কাউন্সিলন হান্নান মিয়া হান্নু, ডাক্তার, প্রকৌশলী, পুলিশ, সাংবাদিক, নির্বাচন কমিশনারসহ নাম না জানা অনেক বন্ধু। দুপুরের পরে শুরু হয় কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গাজীপুর বন্ধু-৯১ মিলন মেলার বন্ধু গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ হান্নান মিয়া (হান্নু) জেমসের দু-টি গান পরিবেশন করে উপস্থিত সকল বন্ধুদের মাতিয়ে তুলেন। গাজীপুর বন্ধু-৯১ মিলন মেলার আহবায়ক মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর বন্ধু-৯১ এর বন্ধু এ্যাড. হাবিবুর রহমান, হোসেন, মোঃ সাইদুজ্জামান সোহেল, মোঃ মাহমুদুর রহমান পলাশ, মোঃ রহুল আমিন, আমিনুল ইসলাম, পীযুষ সাহা, মোঃ জিল্লুর রহমান বাবু, আজহারুল ইসলাম পলাশ, ডাঃ আসাদুজ্জামান আকাশ প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের আহবায়ক মোঃ মোসলেম উদ্দিন বলেন, শুরু থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর মিলন মেলা উপহার দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে সকল বন্ধুরা এবারের মিলন মেলায় অংশ গ্রহন করতে পারে নাই তাদের সকলকে নিয়ে আগামীতে আরও বড় ধরনের মিলন মেলার আয়োজন করবো। তবে আমার সকল বন্ধুদের সহযোগিতা লাগবে। পরে সন্ধ্যা রাফেল-ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ