News Bangla 24 BD | মার্ক রবিনসন নারী দলের নতুন হেড কোচ - News Bangla 24 BD
News Head
 বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ভরাডুবির পর ভারতীয় হেড কোচ আনজু জেইনের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। গত মার্চে তার বিদায়ের পর থেকে হেড কোচ নেই সালমা-রুমানাদের। অবশেষে নারী দলের জন্য হেড কোচ খুঁজে পেয়েছে বিসিবি।

সবকিছু ঠিক থাকলে সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক রবিনসন বাংলাদেশ নারী দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। নতুন বছরের শুরুতেই তার সঙ্গে ২ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিবি।

এই ইংলিশ কোচের সঙ্গে আলোচনা প্রায় শেষের পথে। কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে। সেসব শেষ হলেই মার্ক রবিনসনের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বিসিবি।

শনিবার এমনটাই জানিয়েছেন, বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

এ বিভাগের অন্যান্য সংবাদ