News Bangla 24 BD | গাজীপুরে বঙ্গবন্ধু ক্রীকেটলীগ শুরু - News Bangla 24 BD
News Head
 বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

গাজীপুরে বঙ্গবন্ধু ক্রীকেটলীগ শুরু


মানিক সরকার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে শুরু হলো বঙ্গবন্ধু ক্রিকেটলীগ-২০২০ খ্রীঃ। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের পরিচালনায় ক্রিকেটলীগের উদ্বোধন করেন বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম.কে বাশার পিএমজেএফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিকেএসপি’র ক্রিকেট বিষয়ক উপদেষ্টা মোঃ নাজমুল আবেদিন ফাহিম।
এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার শাহরিয়ার নাফিজ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম।
গাজীপুরের ১৬টি দল এই লীগে অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সিসিএস গ্রীন ও ইউনিক ক্রিকেট একাডেমী। ্এর মধ্যে ইউনিক ক্রিকেট একাডেমী ৩ উইকেটে বিজয়ী হয়। এই খেলায় অ্যামপায়ার ছিলেন- জাকির হোসেন তুহিন, স্বপন কুমার দাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ