News Bangla 24 BD | দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু ২১ - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু ২১


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে।  এটিই এ বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৯ অক্টোবর সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট ২৮ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে ৩৩ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ