News Bangla 24 BD | সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল


বিসিএস ছাড়া অন্যান্য সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ জন প্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তর বা প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মে তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। তবে, বিসিএসের জন্য এ সার্কুলার প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী, যেসব আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চে ৩০ বছর ছিল, তারাও বিসিএস ছাড়া অন্যান্য সরকারি চাকরির জন্য ২০২৩ সালের জুন পর্যন্ত সময়ে আবেদন করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ