জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংক মিশন
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীনে ১৩০ মিলিয়ন ইউএস ডলারের College Education Devolepment Project (CEDP)’’ শীর্ষক একটি প্রকল্প গৃহীত হতে যাচ্ছে। উক্ত প্রকল্পটি চূড়ান্ত করার লক্ষ্যে বুধবার বিশ্বব্যাংক মিশনের একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক যৌথ সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বিশ্বব্যাংক প্রতিনিধি দলে ছিলেন, ইউকো নাগাশিমা, মো. মোখলেসুর রহমান, টিএম আসাদুজ্জামান, মোহাম্মদ আসহাবুর রহমান, শিরো নাকাতা, হেনা মুখার্জি, তাসমিনা রহমান এবং ড. লুৎফর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ডীনবৃন্দ, রেজিস্ট্রার ও অন্যান্য বিভাগীয় প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশের কলেজ পর্যায়ের উচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। উক্ত সভা শেষে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ক্রিস্টিন ইন্নিউ ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী 