News Bangla 24 BD | তাহসান-ইমরানের ভালোবাসা দিবসের অ্যালবাম - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

তাহসান-ইমরানের ভালোবাসা দিবসের অ্যালবাম


প্রথমবারের মত একসঙ্গে কোনো দ্বৈত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় দুই শিল্পী তাহসান ও ইমরান। নাম ‘মন কারিগর’। রবিউল ইসলাম জীবনের কথায় ভালোবাসা দিবসকে সামনে রেখে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসবে অ্যলবামটি।

অ্যালবামটিতে দুই শিল্পী ৩টি করে মোট ৬টি গানে কণ্ঠ দিয়েছেন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। অ্যালবামে তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্র“বতারা’। ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘বলো কবে দেখা হবে’ এবং ‘ভালোবাসি’।

এ অ্যালবাম প্রসঙ্গে তাহসান বলেন, ‘গান গাওয়া এবং সুর-সংগীত দুই দিক থেকেই ইমরান এখন আলোচিত। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। আমার জন্য যে গানগুলো বানিয়েছে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতারাও পছন্দ করবেন।’

ইমরান বলেন, ‘তাহসান ভাই আমার প্রিয় গায়কদের একজন। তাঁর সঙ্গে কাজ করার অনুভূতিটাও দারুণ। তাঁর গলায় সঙ্গে মিল রেখে এবং আমার স্টাইলটাকে ধরে রেখে নতুন কিছু করার চেষ্টা করেছি। শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘তাহসান এবং ইমরান এখনকার জনপ্রিয় দুই শিল্পী। তাঁদের শ্রোতাদের রুচি এবং পছন্দ চিন্তা করেই গানগুলো লিখেছি। এটি ভালোবাসা দিবসের অ্যালবাম। আর তাই গানের কথাও ভালোবাসার বিষয়টি তুলে আনার চেষ্টা করেছি।’

এ অ্যালবামের একটি করে গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে অচিরেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ