News Bangla 24 BD | গাজীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

গাজীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা


গাজীপুর প্রতিনিধি
আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে সুনাম নষ্ট করার অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গাজীপুরে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ মামলাটি দায়ের করেন গাজীপুর বারের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মাহফুজ আনাম এক-এগার সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন। বিবেকহীন আসামি সকল নীতিনৈতিকতা শ্রদ্ধাবোধ ভুলে গিয়ে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। তিনি সমগ্র বাঙালি জাতির উপর চরম অবজ্ঞা প্রদর্শন পূর্বক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান সম্মানে আঘাত করেছেন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্থিতিশীল করেছেন। এতে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার সম্মান ক্ষুন্ন হয়েছে। বাদী আমানত হোসেন খান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। তিনি আরো বলেন,এরই জেরে জনপ্রিয় আওয়ামীলীগ সভানেত্রী ও আজকের সফল প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন কারান্তরালে রাখে তৎকালীন মইনুদ্দিুন- ফখরুদ্দিন এর তত্ত্বাবধায়ক সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ